একটি গোষ্ঠীর চাপে দেশে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষের মৃত্যু হচ্ছে, কোনো দেশে যুদ্ধেও এত মানুষের মৃত্যু হয় না।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীতে সড়কে দুই বাসের রেষারেষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ওমর ফারুক তুহিনের মৃত্যুকে হত্যা দাবি করে এর বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে তুহিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
