উপল বড়ুয়ার প্রথম গল্পগ্রন্থ ‘ডিনারের জন্য কয়েকটি কাটা আঙুল’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫১ পিএম

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত হয়েছে উপল বড়ুয়ার প্রথম গল্পগ্রন্থ ‘ডিনারের জন্য কয়েকটি কাটা আঙুল’।

বইটি বের করেছে উড়কি। প্রচ্ছদ মোশারফ খোকন। মেলায় উড়কির স্টল নং ২২১-এ পাওয়া যাবে।

গল্পগ্রন্থটি প্রসঙ্গে উপল বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, ‘গল্পের ভেতরে যে গল্পহীনতার ব্যাপার থাকে আমি তাই লিখতে চেয়েছি। অর্থাৎ যা কিছুকে গল্প হিসেবে আমরা দেখি, তার বাইরে থেকে দেখার প্রচেষ্টা করেছি গ্রন্থভুক্ত সাতটি গল্পে।’

তিনি আরও বলেন, ‘নিজের লেখালেখি বিষয়ে আমি সব সময় সন্দিহান। এটা বিনয় বা অভিনয় নয়। তবুও চেয়েছি কিছু লিখতে। কেননা আমি সবসময় লিখতেই চেয়েছি। এবং এখনো জানি না কীভাবে লিখতে হয়। কীভাবে একটা গল্প, গল্পের মতো হয়ে ওঠে পাঠকের মন ও শরীরকে নাড়া দেয়। অবশ্য পাঠক পড়লো কি পড়লো না সে চিন্তাও আমার নেই। তবুও আশা, অন্তত সামান্য কিছু পাঠক বইটি পড়ুক।’ 

উপল বড়ুয়ার জন্ম ও বেড়ে ওঠা কক্সবাজারের রামুতে। যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। তিনি মূলত কবিতার মানুষ। এর আগে তার প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ-কানা রাজার সুড়ঙ্গ (২০১৫) উইডের তালে তালে কয়েকজন সন্ধ্যা (২০১৮) এবং তুমুল সাইকেডেলিক দুপুরে (২০১৯)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত