চ্যাম্পিয়নস লিগেও থাকছেন না নেইমার?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে পিএসজি। দলটির কোচ টুখেল জানিয়েছেন, এই ফরোয়ার্ড কবে সুস্থ হবেন সেটি এখনই বলা যাচ্ছে না।

গত ১ ফেব্রুয়ারি মন্টেপিলিয়েরের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। পরে একে একে খেলা হয়নি নতেঁ, লিওঁর বিপক্ষে। সবশেষ বুধবার কোপা ডে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালেও ছিলেন না ২৮ বছর বয়সী তারকা।

সামনে পিএসজির ঠাসা সূচি। শনিবার অ্যামিয়েন্সের বিপক্ষে ম্যাচ খেলেই জার্মানির পথে উড়াল দিতে হবে ফরাসি জায়ান্টদের। মঙ্গলবার থেকে শুরু চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচে শতভাগ সুস্থ নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন টুখেল। পুরোপুরি ফিট না হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে না নামানোর পক্ষেই পিএসজি কোচ, ‘বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের আগে নেইমার পুরোপুরি সুস্থ হবে কিনা তা জোর দিয়ে বলতে পারছি না।’

‘আমরা এ নিয়ে শুক্রবার আলোচনা করব। তাকে নিয়ে ঝুঁকি নিতে পারি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত