বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ৩০ শতাংশ স্পেশাল অফার দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। এ ছাড়া প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের জন্য এ বিশেষ অফার চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
গতকাল ডায়মন্ড ওয়ার্ল্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেশাল অফারে থাকছে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে ১৮ ক্যারেট সোনার চেইন, ১০ হাজার টাকার মধ্যে হীরের লকেট, ১৫ হাজার টাকায় লকেটসহ চেইন ও হীরের আংটি। এ ছাড়া সাড়ে ৩ হাজার টাকায় মিলবে হীরের নাকফুল।
ডায়মন্ড ওয়ার্ল্ডের এ ক্যাম্পেইনটি মধ্যবিত্ত শ্রেণিকে টার্গেট করে। ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে থাকছে আরও বিশেষ জুয়েলারি সেটÑ এতে নেকলেস, কানের দুল, আংটি ও ব্রেসলেট একটি প্যাকেজ আকারে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সোনার বাড়তি দামের মধ্যেও গ্রাহক সন্তুষ্টির জন্য বিশেষ দিনটি উপলক্ষ করে তাদের প্রতিটি শাখায় এই ছাড় পাওয়া যাবে। বিজ্ঞপ্তি
