দিনাজপুরে এসএমই মেলা শুরু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৯ পিএম

দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে গতকাল বৃহস্পতিবার সাত দিনব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌসের সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা-উর-রব চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত