অ্যান্টার্কটিকায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০ পিএম

ইতিহাসে প্রথমবার পৃথিবীর সর্ব দক্ষিণের বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রাজিলিয়ান গবেষক কার্লোস শায়েফার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি মহাদেশটিতে প্রথমবারের মতো ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওইদিন সেখানে থার্মোমিটারের পারদ চড়েছিল ২০ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস।

কার্লোস শায়েফার বলেন, আমরা আগে কখনই অ্যান্টার্কটিকায় এত বেশি তাপমাত্রা দেখিনি। এর আগে সেখানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

তবে এই তাপমাত্রাকে এখনই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বলতে রাজি নন এ গবেষক। কারণ, এটি খুবই স্বল্প সময়ের তাপমাত্রা ছিল। কার্লোসের মতে, ওই এলাকায় ব্যতিক্রম কিছু ঘটছিল, এটা তার সংকেত মাত্র।  সপ্তাহখানেক আগেই আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানিয়েছিল, তারা আর্জেন্টাইন অ্যান্টার্কটিকায় সর্বোচ্চ তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত