চাকরি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন। স্নাতক বা সমমান এবং কম্পিউটারে কাজ জানা অথবা এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ এবং কম্পিউটারে কাজ জানা। প্রুফ রিডিং এবং প্রিন্টিং কাজ জানাদের অগ্রাধিকার। বেতনক্রম ৯৩০০-২২৪৯০ টাকা। বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৫

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী ১১ জন। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস। মাসিক মূল বেতন : ৯৬৪৮২ টাকা এবং অন্যান্য ভাতা। উপসহকারী প্রকৌশলী ১৯ জন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস। মাসিক মূল বেতন : ৭৪২৮২ টাকা এবং অন্যান্য ভাতা। ২৫ ফেব্রুয়ারিতে বয়স ১৮ থেকে ৩০ বছর। ডিপিডিসিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। অন্যান্য যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে

dpdc.gov.bd/career ওয়েবসাইটে। যোগাযোগ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৯ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ২ এবং ৯

ওয়ালটন

পদ ও যোগ্যতা : টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) ৫০ জন। ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (রেফ্রিজারেটর অ্যান্ড এসি) বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর। চুক্তিভিত্তিক টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) ১৫০ জন। ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (রেফ্রিজারেটর অ্যান্ড এসি) বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ডেইলি বেসিস টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) ১০০ জন। ন্যূনতম অষ্টম/এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (রেফ্রিজারেটর অ্যান্ড এসি) বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর। এসি টেকনিশিয়ান (১/২ টন) ৬০ জন। ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর। এসি টেকনিশিয়ান (৪/৫ টন) ৪০ জন। ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ডেইলি বেসিস টেকনিশিয়ান (এসি) ১০০ জন। ন্যূনতম অষ্টম/এসএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (রেফ্রিজারেটর অ্যান্ড এসি) বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর। সবগুলো পদের বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দেওয়া যাবে এই

http://jobs.waltonbd.com. ওয়েবসাইটে। অথবা সিভি পাঠানো যাবে সিএইচআরও, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন গ্রুপ করপোরেট অফিস, প্লট-১০৮৮, ব্লক-আই, সাবরিনা সোবহান এভিনিউ, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯ এই ঠিকানায়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত