ভালুকায় বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট, আটক ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২ এএম

 

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিরুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, বিরুনীয়া গ্রামের আমীর হোসেনের সঙ্গে হানিছ মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় হানিছের লোকজন আমীরের ভগ্নিপতি আবদুল কাদিরকে (৪৫) স্থানীয় বাজারে মারধর করে আহত করে। পরে রাতে আমীরের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় আমীরের স্ত্রী লিপা (৩৫) ও তার জা আছমা (৩৩) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় লিপা সাতজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিপা জানান, হানিছ, সুরুজ, জামাল, জসিম, ওয়াসিমসহ ১৪-১৫ জন লোক তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিলে তারা তাদের মেরে টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, এ ঘটনায় সুরুজ ও ওয়াসিম নামে দুজনকে আটক করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত