ছাত্রলীগের লোগোসহ স্টিকার যানবাহনে নয়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৯ এএম

যানবাহনে বাংলাদেশ ছাত্রলীগের লোগোসংবলিত কোনো স্টিকার ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক লোগোসংবলিত স্টিকার যানবাহনে লাগিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এই নির্দেশের মধ্য দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ অভিযোগের লাগাম টানার চেষ্টা করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের লোগোসংবলিত স্টিকার কোনো যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত