আর্টিসান এর আউটলেট উদ্বোধন করলেন রিয়াদ-রুবেল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪০ পিএম

রাজধানীর মিরপুরে দেশীয় হালফ্যাশন জগতের পরিচিত নাম আর্টিসান আউটফিটার্স লিমিটেড। শনিবার এর এক্সক্লুসিভ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও পেস বোলার রুবেল হোসেন।

শনিবার বেলা ১১টায় মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডে ব্র্যান্ডশপ ‘আর্টিসান’ এর ১৬তম আউটলেট উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এবং উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। 

উদ্ধোধনী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও মেহেরাব হোসেন জসি ছাড়াও উপস্থিত ছিলেন আর্টিসান এর চেয়ারম্যান অনিতা গোমেজ এবং ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল। আর্টিসানের সিওও শামিম আলম, ম্যানেজার অপারেশন এম হাসান অপু, লেডি অ্যাম্বাসেডর আউটলেট অপারেশন কবিতা গোমেজ। 

ফিতা কেটে উদ্ধোধনের পরে নতুন এই শাখা ঘুরে দেখেন রিয়াদ-রুবেল। 

নতুন শাখায় এক্সক্লুসিভ অফারে পাওয়া যাচ্ছে মেনস সুট, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট, কার্গো প্যান্ট ক্যাজুয়াল প্যান্ট। 

এ ছাড়া নতুন এই শাখায় প্রধমবারের মতো পাওয়া যাবে আর্টিসানের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ড মিনি গুড ও রকিজস এর পোশাক।

২০০৭ সালের ৩ আগস্ট গুলশানে ১নং আউটলেটের মাধ্যমে যাত্রা শুরু করে আর্টিসান আউটফিটার্স লিমিটেড। পরবর্তীতে গুলশান-২ এ দুটি, যমুনা ফিউচার পার্কে দুটি, বনানী, বেইলি রোড়, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, বনশ্রী, বসুন্ধরা সিটি শপিং সেন্টার, মোহাম্মপুরে একটি করে আর্টিসানের আউটলেট রয়েছে। 

এ ছাড়া ঢাকার বাইরে চট্টগ্রামে একটি আউটলেট রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত