১৪ বছর জেলে কাটিয়েও ডাক্তার হয়েছেন যিনি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৮ পিএম

১৪ বছর জেলে কাটিয়ে ৪০ বছর বয়সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন ভারতের এক ব্যক্তি।

২০১৯ সালে এমবিবিএস পরীক্ষায় পাস করার পর চলতি মাসেই নিজের ইন্টার্নশিপ শেষ করেন সুভাস পাটিল। ইতিমধ্যে কাজও শুরু করেছেন।

কর্ণাটকের আফজলপুরা শহরের বাসিন্দা সুভাষ জানিয়েছেন, ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার। ১৯৯৭ সালে এমবিবিএস পড়া শুরু করেন। তবে সেই পড়াশোনায় ছেদ পড়ে ২০০২ সালে। একটি খুনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সে সময় এমবিবিএস কোর্সের তৃতীয় বর্ষে ছিলেন সুভাষ। ২০০৬ সালে ওই মামলায় আজীবন কারাবাসের সাজা পেলেও ভাল আচরণের জন্য জেল থেকে ছাড়া পান ২০১৬ সালে।

জেলে থাকাকালীনই সেখানকার হাসপাতালের বহিরাগত বিভাগে কাজ শুরু করেছিলেন সুভাষ।

তার কথায়, ‘জেলের ওপিডিতে কাজ করার সময় ভাল আচরণের জন্য ২০১৬ সালের স্বাধীনতা দিবসে ছাড়া পাই। এরপর ২০১৯ সালে এমবিবিএস কোর্স শেষ করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত