ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ২-১ গোলের জয়ে সুসময় ফেরানোর পথেই আছে বার্সেলোনা। অ্যান্তোইন গ্রিজম্যান ও সার্জি রবার্তোর গোলে জিতেছে কাতালানরা। এ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো রিয়াল মাদ্রিদের সমান ৫২। তবে রিয়ালের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছেন মেসিরা।
আগের দিন জার্মান বুন্দেসলিগায় এক ম্যাচ পর জয়ে ফিরেছে বরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার রাতে নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড ৪-০ গোলে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। এই জয়ে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে (লিপজিগের ম্যাচের আগ পর্যন্ত) উঠে এসেছে ডর্টমুন্ড। এ ম্যাচেও গোল করেন নরওয়েজিয়ান আর্লিং ব্রট হালান্ড।
আগের ম্যাচে লেভারকুসেনের কাছে হেরেছিল ডর্টমুন্ড। সে ম্যাচে গোল পাননি হালান্ড। শুক্রবার করেন দলের তৃতীয় গোলটি। লিগে নিজের পঞ্চম ম্যাচে এটি ছিল তার অষ্টম গোল, যা বুন্দেসলিগায় নতুন রেকর্ড। আর কেউ লিগে নিজের প্রথম ৫ ম্যাচে ৮ গোল করতে পারেননি।
এছাড়া ম্যাচে একটি করে গোল করেন লুকাজ, জাডন স্নাচো এবং রাফায়েল গুরেরিও। ডিফেন্ডার ম্যাট হ্যামেলস বলেন, আজ (শুক্রবার) গোল হজম না করাটা গুরুত্বপূর্ণ ছিল। প্রতিপক্ষকে বেশি সুযোগও দেইনি।’ ইন্টারনেট।
বুধবার রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে পিএসজিকে আতিথেয়তা দেবে ডর্টমুন্ড। তার আগে এই জয় তাদেরকে আরও উজ্জীবিত করবে।
আতলেতিকোর ড্র : স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়া ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। নিজেদের মাঠে দু’বার পিছিয়ে পড়ে গোল শোধ দেয় ভ্যালেন্সিয়া। ২৪ ম্যাচ শেষে ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৩৮, সমান ম্যাচে আতলেতিকোর ৪০।
