৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ট্যাংকার আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৪ এএম

শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকা থেকে ৯ হাজার লিটার ফার্নেস অয়েল ভর্তি একটি ট্যাংকার আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-৭-এর একটি টিম ট্যাংকারটি আটক করে। এ ঘটনায় ট্যাংকারের চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকার আবদুল মোনাফের পুত্র রিজুয়ানুল ইসলাম (৩৫) ও নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকার ফয়েজ আহমদের পুত্র ও ট্যাংকারচালক আবদুর রহমান (৩৪)।

র‌্যাব-৭-এর এএসপি কাজী তারেক আজিজ দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে ফার্নেস অয়েল আমদানি করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আটক ফার্নেস অয়েল একইভাবে এনে কর্ণফুলী নদী থেকে ট্যাংকারে লোড করে সীতাকুন্ড এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে  দুপুর ২টার দিকে শুলকবহর ফ্লাইওভারের মুখে ট্যাংকারটি আটক ও চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই ট্যাংকারে থাকা ৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ গাড়িটি জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত