চন্দনাইশে প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে পঞ্চমবারের মতো আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলা।’

প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠেয় এ মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, লেখকদের সাম্প্রতিক প্রকাশিত বইয়ের প্রকাশনা, স্মরণিকা প্রকাশ, কবিগান, পুঁথিপাঠ, জারিগান, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক ছবি প্রদর্শনী ইত্যাদি। মেলা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

২১ ফেব্রুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত