মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৬ এএম

সিরাজগঞ্জে রাশিদা বেগম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের মুজিব সড়কের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাশিদা ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী। স্বজনদের দাবি, বড় ছেলে নাহিদ ইমরান লিয়ন (৩৫) টাকা না দেওয়ায় মাকে গলা কেটে হত্যার পর পালিয়েছে। রাশিদার ছোট ভাই রানা খান জানান, তার দুলাভাই মারা যাওয়ার পর দুই ছেলে লিয়ন ও নাসিন ইমরানের

সঙ্গে ওই বাসায় থাকতেন রাশিদা। ছোট ছেলে নাসিন ঢাকায় থাকে। মঙ্গলবার সকালে লিয়নের স্ত্রী পিংকি ছেলেকে নিয়ে স্কুলে যান। ফিরে এসে দেখেন শাশুড়ির গলা কাটা লাশ বিছানায় পড়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। রানা আরও জানান, লিয়ন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। সে নেশাগ্রস্ত ও জুয়াড়ি। সম্প্রতি জুয়া খেলে তার অনেক টাকা ঋণ হয়েছে। এ টাকা মায়ের কাছে দাবি করে। দিতে অস্বীকার করলে তাকে বকাঝকা ও গালমন্দও করে। মঙ্গলবার এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে লিয়ন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার হাসিবুল আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এতে ঘাতকের হাতের ছাপ পাওয়া গেছে। সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আকতার বলেন, আলামত জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সময় লিয়ন বাড়িতেই ছিলেন। পরে তিনি পালিয়েছেন। প্রাথমিকভাবে তাকেই সন্দেহ করা হচ্ছে।

সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম জানান, লিয়নের স্ত্রী নাইমা ইসলাম পিংকি (৩০) ও ছোট ছেলের স্ত্রী তাজরিন সুলতানা তুলিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি আবু দাউদ জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত