জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে আউট আকবর আলি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৭ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানো নায়ক আকবর আলি। এক রান করেই ফিরতে হয়েছে তাকে।

ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে তিন বল খেলে এক রান করতেই জিম্বাবুয়ের লেগ স্পিনার টিনোটেন্ডা মুতোমবদজির সরাসরি বোল্ড হন আকবর।

আকবর আলি ছাড়াও বিসিবির একাদশে জায়গা পেয়েছেন যুব দলের হয়ে বিশ্বকাপ জেতা দলের আরও পাঁচ সদস্য। তারা হলেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলাম।

এর মধ্যে ওপেনিংয়ে ব্যাটিং করে থিতু হয়ে ফিরেছেন ইমন। উইকেট ছাড়ার আগে ৬৬ বলে ৩৪ রান করেন তিনি। জয় করেছেন মাত্র ১ রান।

বল হাতে তিন উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ শাহাদাত। ২২ বল খেলে দুই রান করে ফিরতে হয়েছে তাকে।

আকবর আলির বিদায়ে বিসিবি একাদশের রান দাঁড়ায় ৫ উইকেটে ৬৯। তবে ষষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়িয়েছে দল। অধিনায়ক আল আমিনের সঙ্গে তানজিদ হাসান তামিম জুটিতে স্বাগতিকদের রান দুইশোর কাছাকাছি।

অর্ধশতকের দেখা পেয়েছেন আল আমিন ও তামিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত