বিশ্বকাপ জেতা তামিমের ঝড়ো সেঞ্চুরি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১১ পিএম

বিসিবি একাদশের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি!

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচের দ্বিতীয় ও শেষ দিন লাঞ্চের পর সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এজন্য তাকে খেলতে হয়েছে ৮৮ বল। তাতে চারের মার ১০টি; ছক্কা পাঁচটি!

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বিসিবি একাদশ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক আল-আমিন ও তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল।

এ জুটির রান এরই মধ্যে দুইশো ছাড়িয়েছে। সেঞ্চুরির কাছাকাছি চলে এসেছেন অধিনায়ক আল-আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত