চাকরি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ পিএম

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

পদ ও যোগ্যতা : ড্রাইভার ৩ জন। জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ও ভারী মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ মার্চ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদনের শেষ তারিখ ১ মার্চ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-আগারগাঁও, ঢাকা। ওয়েব :dip.gov.bd

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৯

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : কারিগরি সহকারী একজন। সিভিলে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন। এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ মার্চ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ  অফিস চলাকালীন সময় পর্যন্ত। যোগাযোগ : প্রকল্প পরিচালক, মোংলা পাকশি নৌ-রুট প্রকল্প, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।

সূত্র : কালের কণ্ঠ, ১৩ ফেব্র“য়ারি, পৃষ্ঠা ৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : ফিল্ড সুপারভাইজারিং ইঞ্জিনিয়ার একজন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। সর্বসাকূল্যে বেতন ৩৩৪০০ টাকা। হিসাবরক্ষক একজন। হিসাববিজ্ঞান অথবা ফাইন্যান্সে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। সর্বসাকূল্যে বেতন ১৭৩০০ টাকা। হিসাব সহকারী একজন। ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমানের পাস। সর্বসাকূল্যে বেতন ১৬১১৫ টাকা। ১২ ফেব্র“য়ারিতে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই https://bsmrmu.edu.bd  ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত। যোগাযোগ : রেজিস্টারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ১০ ফেব্র“য়ারি, পৃষ্ঠা ১২

চট্টগ্রাম সিটি করপোরেশন

পদ ও যোগ্যতা : ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা। প্রাণীবিদ্যা বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অথবা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের পাস। কোনো তৃতীয় বিভাগ চলবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। পরিদর্শক (পরিচ্ছন্ন)। স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। পরিদর্শক (মশক নিয়ন্ত্রণ)। স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। সুপারভাইজার (পরিচ্ছন্ন)। ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। দলপতি। ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ  অফিস চলাকালীন সময় পর্যন্ত। যোগাযোগ : প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন, সচিবালয় বিভাগ, সংস্থাপন শাখা।

সূত্র : কালের কণ্ঠ, ১৩ ফেব্র“য়ারি পৃষ্ঠা ২

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত