ডেসকোর গ্রাহকদের জন্য সাউথইস্ট ব্যাংকের ভেন্ডিং স্টেশন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার রিচার্জ সেবা দিতে ভেন্ডিং স্টেশন উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক। ডেসকোর আওতাধীন বিভিন্ন সার্ভিস এলাকায় ১৭ ভেন্ডিং  স্টেশন স্থাপনের মাধ্যমে পাইলট প্রকল্পের কাজ সম্প্রতি উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। এ সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল  হোসেন, ডেসকো চেয়ারম্যান মাকসুদা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ সারওয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত