প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম জেলা পর্যায়ের খেলায় ২৬১ রানের হার না মানা এক ইনিংস খেলেছে সানশানইন গ্রামার স্কুলের সাজ্জাদ হোসেন। যে স্কুলে পড়েছেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল।
চট্টগ্রাম কলিজিয়েট স্কুলের বিপক্ষে খেলা ইনিংসটিতে ১১৫ বলে ২৯ বাউন্ডারির পাশাপাশি ১৫ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন সাজ্জাদ।
চট্টগ্রামের উইমেন্স ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৮৯ রান তুলে তামিম ইকবালের সাবেক স্কুল সানশাইন গ্রামার। সাজ্জাদের ডাবল সেঞ্চুরির পাশাপাশি আব্দুল্লাহ আল শাফায়েত করে ৮৫ বলে ১২২ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম কলিজিয়েট হাই স্কুল। ওবায়দুর রহমান ও জায়েদ তামিম নেয় ২টি করে উইকেট।
এদিকে নড়াইল জেলা পর্যায়ের ম্যাচে ৭ উইকেট শিকার করেছে হবখালি হাই স্কুলের বুলবুল। তার বোলিং নৈপুণ্যে বিআরডি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪৯ রানে জিতেছে হবখালি হাই স্কুল।
