সোনারগাঁয়ে তিন দিনব্যাপী জামদানি মেলা শুরু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮ এএম

সোনারগাঁয়ে তিন দিনব্যাপী জামদানি মেলা ও নকশিকাঁথা প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিজ চত্বরে এ মেলার আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ মেলা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ড. আহমদউল্লাহ, উপপরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

জামদানির ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। জামদানি মেলা ও নকশিকাঁথা প্রদর্শনীতে মোট ২১টি স্টল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত