বিসিএলের জন্য ছাড়া হলো টেস্ট স্কোয়াডের হাসানকে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০০ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ছিল ১৬ সদস্যের। তবে দল ঘোষণার দিনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, তিনজনকে বিসিএলের ফাইনালের জন্য ছেড়ে দেওয়া হবে। শুক্রবার অবশ্য শুধুমাত্র হাসান মাহমুদকে ছেড়ে দেওয়া হয়েছে ঘরোয়া প্রথম শ্রেণির আসরটির জন্য। ফলে টেস্ট অভিষেকের অপেক্ষা বাড়ল ২০ বছর বয়সী হাসানের।

১২টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৫টি লিস্ট এ ও ১৩টি টি-টোয়েন্টি খেলা হাসান গতি দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তাকে টেস্টের জন্য আদর্শ বোলার মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এর আগে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি দলেও ছিলেন হাসান মাহমুদ। তবে সেবারও ম্যাচ খেলা হয়নি তার।

শনিবার মিরপুরে মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। একই দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। পাঁচ দিনের ম্যাচটিতে হাসান খেলবেন পূর্বাঞ্চলের হয়ে।

লিগ পর্বে পূর্বাঞ্চলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন হাসান। দুই ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত