বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নগরীর ১৫ গুণিজনকে মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল শুক্রবার নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চসিক আয়োজিত অমর একুশে বইমেলার মঞ্চে বিকেলে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
এবার সম্মাননা পদক পেয়েছেন ভাষা আন্দোলনে আবু তালেব চৌধুরী (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ মোজাফ্ফর আহমদ (মরণোত্তর), চিকিৎসায় প্রফেসর সৈয়দা নুরজাহান ভূঁইয়া (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে শহীদ হারুনুর রশীদ (মরণোত্তর) ও সাংবাদিকতায় আকতার-উন-নবীর (মরণোত্তর) পক্ষে তাদের পরিবারের সদস্যরা স্মারক সম্মাননা গ্রহণ করেন।
