কন্যা সন্তানের বাবা হলেন জিম্বাবুয়ে অধিনায়ক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৬ পিএম

সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জিম্বাবুয়ে টেস্ট দলের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। শেষ হলো তার বাবা হওয়ার অপেক্ষার প্রহর।

শুক্রবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন উইলিয়ামসের স্ত্রী।

প্রথমবার বাবা হওয়ার খুশির সংবাদ সঙ্গে সঙ্গে টুইট করে জানান উইলিয়ামস, “আমাদের জীবনের অসাধারণ এক মুহূর্ত। ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছি। আগামীকাল টেস্ট খেলতে নামা জিম্বাবুয়ে দলের সবাইকে শুভ কামনা। এখান থেকে আমি ম্যাচটি দেখব।”

উইলিয়ামস বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ আরভিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত