২৬৫ রানে জিম্বাবুয়েকে থামিয়ে দিল বাংলাদেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ এএম

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন বোলিংয়ে নৈপুণ্যে দেখালেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। তাদের আগ্রাসী বোলিংয়ের সামনে অল্প রানেই বাকি চার উইকেট হারাল জিম্বাবুয়ে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম সেশনের শুরুতেই অলআউট হওয়ার আগে জিম্বাবুয়ের সংগ্রহ ২৬৫ রান। আগের দিনের ২২৮ রানের সঙ্গে রোববার আর ৩৭ রান যোগ করতেই থামে দলটির রানের চাকা।

দিনের সপ্তম ওভারের পঞ্চম বলে রাহীর বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন আট নম্বরে নামা ডনাল্ড তিরিপানো। এটা রাহীর তৃতীয় শিকার। অতিথি দলের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ২৪০ রান।

দলীয় স্কোরে আর চার রান জমা পড়তেই অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। রানের খাতা খুলতেই রাহীর চতুর্থ শিকারে পরিণত হন আইন্সলে এনডিলোভু।

দলীয় ২৪৫ রানে তাইজুলের বলে চার্ল্টন টিশুমা শূন্য রানে ফিরলে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষ উইকেট জুটিতে ভিক্টর নিয়াউচিকে নিয়ে দ্রুত রাত তুলছিলেন রেজিস চাকাবা। শেষ পর্যন্ত তাইজুলের বলে ধরা পড়েন সাত নম্বরে নামা এই ব্যাটসম্যান। নাঈম হাসানকে ক্যাচ দেওয়ার আগে ৭৪ বলে ৩০ রান করেন চাকাবা।

দ্বিতীয় দিন উইকেটে এই ইনিংসে চারটি উইকেট নিলেন রাহী। এ জন্য ৩৮ ওভারে ৭১ রান দিতে হয়েছে এই পেসারকে। ২৭.৩ ওভারে ৯০ রানে দুই উইকেট নেন তাইজুল। আগের দিন চারটি উইকেট নেন অফ স্পিনার নাঈম।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (আগের দিন ২২৮/৬) ১০৬.৩ ওভারে ২৬৫ (চাকাভা ৩০, টিরিপানো ৮, এনডিলোভু ০, টিশুমা ০, নিয়াউচি ৬*; এবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ রাহী ২৪-৬-৭১-৪, নাঈম হাসান ৩৮-৮-৭০-৪, তাইজুল ইসলাম ২৭.৩-১-৯০-২)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত