নাটকীয় ড্র সাইফ স্পোর্টিংয়ের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রবিবার দুটি ম্যাচই ড্র হয়েছে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। দুই গোলে পিছিয়ে যাওয়ার পরও ২-২ গোলে ড্র করে দলটি।

অন্য দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।

নিজেদের হোম ভেন্যুতে হারের শঙ্কায় পড়েছিল সাইফ স্পোর্টিং। ৫৯ মিনিটে দলটির ফাহিম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলটির বিপক্ষে ৭৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৬১ মিনিটে নিক্সন ও ৭৮ মিনিটে ম্যাথিউ গোল করেন।

৯০ মিনিটে সাইফের পক্ষে ব্যবধান কমানোর পর যোগ করা সময়ের শেষ মুহূর্তেও ইমেরি গোল করেন। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

এদিকে টানা দুই ম্যাচে হারের পর পয়েন্টের স্বাদ পেয়েছে মুক্তিযোদ্ধা। আত্মঘাতী গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল তারা। এলিটা কিংসলে পরে আরামবাগের পক্ষে সমতা আনেন। ৫৭ মিনিটে মোহাম্মদ সোহেল ব্যবধান ২-১ করেন। ৮৯ মিনিটে এলিটা কিংসলে নিজের দ্বিতীয় গোল আদায় করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত