৭
শামসুল আলম
সিনিয়র সহকারী শিক্ষক
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ
বহুনির্বাচনী
১. শাকিলের বাগানে কুলগাছের কুল শুরুতেই ঝরে পড়ছে। এ ক্ষেত্রে সে কোন হরমোন প্রয়োগ করবে?
ক. ইথিলিন খ. জিব্বেরেলিন
গ. অক্সিন ঘ. সাইটোকাইনিন
২. উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন কোনটির ওপর অধিক নির্ভরশীল?
ক. প্রস্বেদনের হার খ. হরমোন নিঃসরণের হার
গ. দিবা দৈর্ঘ্য ঘ. খাদ্য তৈরির হার
৩. গ্যাসীয় হরমোন কোনটি?
ক. ইথিলিন খ. অক্সিন
গ. জিব্বেরেলিন ঘ. সাইটোকাইনিন
৪. ঘামে থাকে
i পানি ও লবণ ii লবণ ও কার্বন ডাই-অক্সাইড
iii পানি ও অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন গ. ইথিলিন ঘ. ফ্লোরিজেন
৬. ছোট দিনের উদ্ভিদ কোনটি?
ক. চন্দ্রমল্লিকা খ. সূর্যমুখী গ. গোলাপ ঘ. গম
৭. ফ্লোরিজেন
i পত্রে উৎপন্ন হয় ii উদ্ভিদে ফুল উৎপন্ন হয়
ররর পত্রমূলে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. জিব্বেরেলিন দেখা যায়
i চারাগাছ বীজপত্রে ii বীজপত্র, মূলে
iii চারাগাছ, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. জিব্বেরেলিন প্রয়োগে
i জীবের সুপ্তাবস্থা কাটে ii উদ্ভিদ অধিক খাটো হয়
iii উদ্ভিদ অধিক লম্বা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে
i কীটপতঙ্গ ii আলো iii অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. স্নায়ুতন্ত্রের কাজ হলো
i বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করা
ii জৈবিক কার্যাবলির সমন্বয় করা
iii উদ্দীপনায় সাড়া দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. নিউরনের কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
ক. ডেনড্রন খ. অ্যাক্সন গ. থ্যালামাস ঘ. ডেনড্রাইট
১৩. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. স্নায়ুরজ্জু খ. নিউরন গ. মস্তিষ্ক ঘ. রক্ত
১৪. মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?
ক. নিউরন খ. অ্যাক্সন গ. ডেনড্রন ঘ. স্নায়ুরজ্জু
উত্তর
১. গ ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক
(বাকি অংশ আগামীকাল)
