সাইনবোর্ডে বাংলা নিশ্চিতে ডিএনসিসির অভিযান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মিরপুর সেকশন-২ এলাকার মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া সড়কের অর্ধশতাধিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলক ও ব্যানারে বাংলা না থাকায় সেগুলো অপসারণ করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোকে সাইনবোর্ড, বিলবোর্ড বাংলা ভাষায় লিখে স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে সড়কের ওপর নির্মাণ করা রূপনগর আবাসিক এলাকার ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর সড়কের প্রবেশপথে ৬টি গেট অপসারণ এবং মিরপুর আইডিয়াল কলেজ ও রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকার আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত