দেশের বাজারে সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রায়। এ স্মারক মুদ্রার দাম গতকাল ৩ হাজার টাকা বাড়িয়ে ৫৩ হাজার টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুত করা ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৫০ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার টাকা এবং দুটির মূল্য ১ লাখ থেকে বাড়িয়ে ১ লাখ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল থেকেই কার্যকর হয়েছে।
×
