ব্যবসা-বাণিজ্য এবং শিল্পায়নের উন্নয়নে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। গত রবিবার পিআরআই কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে মবিন, পিআরআইর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মানসুর, ডিসিসিআই সচিব মো. জয়নাল আব্দীন। বিজ্ঞপ্তি।
×
