পবিত্র লাইলাতুল মেরাজ ২২ মার্চ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৩ এএম

আগামী ২২ মার্চ রবিবার রাতে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে। গতকাল সোমবার বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২২ মার্চ রবিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত