আইইডিসিআরের সংবাদ সম্মেলন

খুব প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ নয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৩ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ বৈশ্বিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাই খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে বিদেশ ভ্রমণ না করাই ভালো বলে জানিয়েছেনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবষেণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। কভিড-১৯ নিয়ে নিয়মিত সংবাদ সম্মলেনে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, চীনে কভিড-১৯তে আক্রান্তের সংখ্যা কমলেও বিশ্বের অন্য দেশগুলোতে এর সংখ্যা বাড়ছে। ফ্লোরা বলেন, নতুন করে লেবানন ও ইসরায়েলসহ মোট ২৮টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া সিঙ্গাপুর ও আরব আমিরাতে আক্রান্ত মোট ৬ জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি বলেন, দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সার্বিকভাবে সব প্রস্তুতি রাখা হয়েছে। দেশের সব প্রবেশ পথে জনবল বাড়িয়ে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত