জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মিরপুরের বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসা থেকে ৬০০ ইউএস ডলার ও ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাফরুল থানায় মামলা হয়েছে।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ও তার পরিবারের কেউ ওই বাসায় ছিলেন না। এই সুযোগে কোন এক সময় চোরের দল ওই বাসায় ঢুকে ডলার ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
বুধবার তারা বাসায় ঢুকে দেখতে পান, আবার আসবাবপত্র এলোমেলো। বাসার আলমারির দরজা ভাঙা। পরে সেখানে রাখা ৬০০ ডলার ও ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার খুঁজে না পাওয়ায় মেহেদী হাসান মিরাজ নিজেই চুরির মামলা করেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে চোরের দল শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে।
