পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩ এএম

ইমরান হুসাইন

সহকারী প্রধান শিক্ষক

ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

(গতকালের পর)

প্রশ্ন-২১ : আল্লাহু আলিমুন হালিম অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল

প্রশ্ন-২২ : আল্লাহু সামিউন অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বশ্রোতা

প্রশ্ন-২৩ : আল্লাহু সামিউন আলিম অর্থ কী?

উত্তর : নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব জানেন

প্রশ্ন-২৪ : আল্লাহু বাছিরুন অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বদ্রষ্টা

প্রশ্ন-২৫ : আল্লাহু সামিউন বাছির অর্থ কী?

উত্তর : নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব দেখেন

প্রশ্ন-২৬ : আল্লাহু কাদিরুন অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বশক্তিমান

প্রশ্ন-২৭ : কবরে কয়জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন?

উত্তর : ২ জন

প্রশ্ন-২৮ : তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কী?

উত্তর : রিসালাত

প্রশ্ন-২৯ : রিসালাত অর্থ কী?

উত্তর : বার্তাবহন

প্রশ্ন-৩০ : বার্তাবাহক বা রাসুল কে?

উত্তর : যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন

প্রশ্ন-৩১ : রিসালত কী?

উত্তর : নবী-রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে

প্রশ্ন-৩২ : আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কে?

উত্তর : নবী-রাসুল

প্রশ্ন-৩৩ : নবী-রাসুল কীভাবে জ্ঞান লাভ করতেন?

উত্তর : ওহির মাধ্যমে

প্রশ্ন-৩৪ : ওহি মানে কী?

উত্তর : আল্লাহর বাণী

প্রশ্ন-৩৫ : কোন ফেরেশতা নবী-রাসুলের কাছে ওহি নিয়ে আসতেন?

উত্তর : হজরত জিবরাইল (আ.)

প্রশ্ন-৩৬ : নবী-রাসুলের লক্ষ্য কী ছিল?

উত্তর : মানুষের কল্যাণসাধন

প্রশ্ন-৩৭ : তাওহিদ কী?

উত্তর : আল্লাহ এক এবং তার কোনো শরিক নেইÑ এই বিশ্বাস।

প্রশ্ন-৩৮ : দীন কী?

উত্তর : আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা

প্রশ্ন-৩৯ : আখলাক কী?

উত্তর : চারিত্রিক গুণ

প্রশ্ন-৪০ : শরিয়ত কী?

উত্তর : হালাল-হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষা

প্রশ্ন-৪১ : আখিরাত কী?

উত্তর : মৃত্যু-পরবর্তী জীবন

প্রশ্ন-৪২ : কারা পথপ্রদর্শক ছিলেন?

উত্তর : নবী-রাসুলরা

প্রশ্ন-৪৩ : ওয়ালিকুল্লি কাওমিন হাদিন অর্থ কী?

উত্তর : প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক এসেছেন

প্রশ্ন-৪৪ : সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী কে?

উত্তর : মহানবী হজরত মুহম্মদ (সা.)

প্রশ্ন-৪৫ : খাতামুন্নাবিয়্যিন কে?

উত্তর : মহানবী হজরত মোহাম্মদ (সা.)

প্রশ্ন-৪৬ : খাতামুন্নাবিয়্যিন অর্থ কী?

উত্তর : সর্বশেষ নবী

প্রশ্ন-৪৭ : ইমানের তৃতীয় বিষয় কী?

উত্তর : আখিরাত

প্রশ্ন-৪৮: আখিরাত অর্থ কী?

উত্তর : পরকাল

প্রশ্ন-৪৯ : কোন জীবনের শেষ নেই?

উত্তর : আখিরাতের জীবনের

প্রশ্ন-৫০ : কিয়ামত দিবস কী?

উত্তর : যেদিন আল্লাহতায়ালা সমগ্র বিশ্বজগৎ ও তার ভেতরের সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবেন, সেদিনকে কিয়ামত বলে।

প্রশ্ন-৫১ : সাওয়াল-জওয়াব অর্থ কী?

উত্তর : প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-৫২ : কবরে কজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন?

উত্তর : ২ জন

প্রশ্ন-৫৩ : ফেরেশতারা মৃত ব্যক্তিকে কটি প্রশ্ন করবেন?

উত্তর : ৩টি

প্রশ্ন-৫৪ : মান রাব্বুকা অর্থ কী?

উত্তর : তোমার প্রতিপালক কে

প্রশ্ন-৫৫ : মা দীনুকা অর্থ কী?

উত্তর : তোমার ধর্ম কী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত