ফার্নান্দো-মেন্ডিসে শ্রীলঙ্কার বড় জয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৩ এএম

হাম্বানটোটায় তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে নিল লঙ্কানরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে আভিশকা ফার্নান্দো ও কুসল মেন্ডিসের সেঞ্চুরিতে পাহাড় পুঁজি গড়ে শ্রীলঙ্কা। ৮ উইকেটে ৩৪৫ রান করে দলটি। ফার্নান্দো ১২৩ বলে ১০ চারে ১২৭ রান করেন। মেন্ডিস ১১৯ বলে ১২ চারে করেন ১১৯ রান।

তৃতীয় ওভারে মাত্র ৯ রানে পর পর দুই উইকেট পরে যায় শ্রীলঙ্কার। এরপর ফার্নান্দো ও মেন্ডিস মিলে গড়েন ২৩৯ রানের জুটি। তাতে পাহাড় পুঁজি পায় দলটি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেলডন কটরেল সর্বাধিক ৪টি ও আলজারি জোসেফ ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে ৩৯.১ ওভারেই ১৮৪ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওপেনার শেই হোপ (৫১) ও নিকোলস পুরান (৩১) ছাড়া কেউ বলার মতো রান পাননি। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চায়নাম্যান লক্ষন সান্দাকান নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন আভিশকা ফার্নান্দো।

১ মার্চ পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে এরপর রয়েছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত