ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক বাকী খলীলী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৮ এএম

অধ্যাপক এম এ বাকী খলীলী সম্প্রতি ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। পেশাজীবনে তিনি ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের পরিচালক,  প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, নরওয়েজিন এজেন্সি ফর ডেভেলপমেন্ট করপোরেশন, ইউএসএইড, আইএফডিসি, জাইকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকেএইডের মতো আন্তর্জাতিক সংস্থায় পরামর্শকের কাজ করেছেন। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম ও এমকম ডিগ্রিধারী বাকী খলীলী যুক্তরাষ্ট্রের  ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত