করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। সুরক্ষিত হাতে দেশ গড়ার প্রত্যয়ে গত সপ্তাহজুড়ে ঢাকার বিভিন্ন স্কুলে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা কার্যক্রম চালিয়েছে লাইফবয়। করোনাভাইরাস থেকে বাঁচতে ৬টি সহজ ধাপ উল্লেখ করা হয়েছে, সেগুলো হলোসাবান দিয়ে বারবার হাত ধোয়া, ঘরের বাইরে থাকা অবস্থায় তাৎক্ষণিক জীবাণু ধ্বংস করতে হ্যান্ডওয়াশ ব্যবহার করা. ঠান্ডা, কাশি কিংবা জ্বর হলে পরামর্শের জন্য দ্রুত ডাক্তারের কাছে যাওয়া, অসুস্থবোধ করলে ঘরে বিশ্রাম করা, সর্দি-হাঁচি-কাশি হলে টিস্যু এবং মাস্ক ব্যবহার করা, কাঁচা মাংস এবং প্রাণীর খামার থেকে দূরে থাকা।
শিশুদের সুরক্ষিত রাখতে লাইফবয় ঢাকা শহরে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীদের মধ্যে দেড় লাখ ‘লাইফবয় পকেট হ্যান্ড ওয়াশ’ বিতরণ করে। এই কার্যকর্মের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং তাদের মাধ্যমে প্রতিটি পরিবারকে সচেতন করা।
প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে, লাইফবয় তার ‘লাইফবয় স্কুল অব ফাইভ’ উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিষয়ে সচেতনতা বাড়িয়ে চলেছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ শিশুর মধ্যে হাত ধোয়ার আচরণগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এই কার্যক্রমে বাচ্চাদের সকালে, দুপুরে ও রাতে খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর এবং গোসলের সময়এই পাঁচটি সময়ে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। বিজ্ঞপ্তি।
