জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মিরপুরের বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ৯ তলা বাসা থেকে ৬০০ ইউএস ডলার ও ২০-২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাফরুল থানায় মামলা হয়েছে। কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, গত ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ও তার পরিবারের কেউ ওই বাসায় ছিলেন না। এই সুযোগে কোনো এক সময় চোরের দল ওই বাসায় ঢুকে ডলার ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। গতকাল তারা বাসায় ঢুকে আসবাবপত্র এলোমেলো ও আলমারির দরজা ভাঙা দেখতে পান। পরে ডলার ও স্বর্ণালঙ্কার খুঁজে না পেয়ে চুরির মামলা করেন মিরাজ।
×
