তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। স্বাগতিক বাংলাদেশ দল পৌঁছেছে বিকেলে। দুই দলকেই সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিমানবন্দরে বরণ করে নেওয়া হয়।
ওয়ানডেতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে মাশরাফী এদিন দলের সঙ্গে সিলেট যাননি বলে জানা গেছে। শুক্রবার সকালে তিনি সিলেট পৌঁছাবেন।
এর আগে ঢাকার মিরপুরে দুই দল একমাত্র টেস্টের সিরিজ খেলেছে। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল
চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, টিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মাধেভেরে, টিমাইসেন মারুমা, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মাটুমবডজি, রিচমন্ড মুতুমবামি, আইন্সলে এনডিলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিশুমা ও শন উইলিয়ামস।
