ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক আবুল কাসেম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম

মো. আবুল কাসেম সম্প্রতি ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে পেশাজীবন শুরু করে ডেপুটি গভর্নর হিসেবে অবসর নেন। বাংলাদেশ ব্যাংকে ৪০ বছরের পেশাজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে আবুল কাসেমের। এছাড়া তিনি সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকে বোর্ড পর্যবেক্ষক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এসএমই ফাউন্ডেশন ও সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের (বাংলাদেশ) পরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস ও এমএসএস ডিগ্রিধারী আবুল কাসেম দেশে-বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত