গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৩২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপনির্বাচন আগামী ২৯ মার্চ। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন জেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন আবদুল হামিদ, মো. রফিকুল ইসলাম, আহম্মেদ আলী ও মো. আতাউর রহমান।
জানা যায়, ১ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও ৯ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ওয়ার্ডটিতে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। গত ১৩ ডিসেম্বর কাউন্সিলর পাঞ্জর আলীর মৃত্যুর পর সাধারণ কাউন্সিলর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
