পটুয়াখালীতে স্মৃতিফলক নষ্টের প্রতিবাদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৩ এএম

বায়ান্নর ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আশরাফ হোসেনের কবরের স্মৃতিফলক নষ্ট করার প্রতিবাদে পটুয়াখালীতে গতকাল মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

জেলা ন্যাপ ও কমিউনিস্ট পার্টি এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টা থেকে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, ন্যাপের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী দিলীপ, কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব, পার্টির সাবেক সভাপতি কমরেড শাহাবুদ্দিন মাস্টার, সুভাষ চন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি রাতে বাউফলের ধুলিয়া গ্রামে সৈয়দ আশরাফ হেসেনের কবরের সামনের স্মৃতিফলকের বোর্ড ভেঙে নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা। স্বাধীনতাবিরোধী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত দাবি করে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত