শাবকদের পাহারায় সতর্ক বাঘিনী: ভাইরাল ছবি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম

বন্যপ্রাণীর ছবি নিয়মিতই পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান। শুক্রবারও নিজের টুইটার থেকে একটি ছবি পোস্ট করেন তিনি। শাবকদের সঙ্গে মা বাঘের ছবিটি তারপর থেকেই ভাইরাল। 

ছবিতে দেখা যায়, নদীতে পানি খাচ্ছে বাঘের গোটা পরিবার। চার শাবক যখন পানি খাচ্ছে, তখন তাদের পাহারা দিচ্ছে মা বাঘ। শাবককের সুরক্ষার প্রতি বাঘিনীর এই তীক্ষ্ণ দৃষ্টি নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। সঙ্গে যিনি ছবি তুলেছেন তাকেও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তারা।

ছবিটি তুলেছেন বিনোদ গয়াল। ভারতের মহারাষ্ট্রের তাড়োবা আন্ধেরি টাইগার রিজার্ভে তোলা হয়েছিল এই ছবি। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বিনোদ ছবিটি তুলেছিলেন। তারপর ২০১৮ সালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেন তিনি। সেই ছবির পাঁচ বছর উপলক্ষ্যে আজ ফের সেটি পোস্ট করলেন পারভিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত