১০০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৬ পিএম

হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শুরু বাংলাদেশের ওয়ানডে সিরিজটা মাশরাফী বিন মোর্ত্তজারও শেষ। যদিও তার সঙ্গে অনুমান যায় না। তারপরও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বসে মাশরাফী ও বাংলাদেশের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ দেখতে টিকিটের পেছনে ৩০০ টাকা খরচ করলেই চলবে।

সিলেট স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ গ্রিন গ্যালারি বা গ্রিন হিল এরিয়া। সেখানে কিংবা পশ্চিম গ্যালারিতে বসতে ১০০ টাকার টিকিট হলে চলছে। তিন ওয়ানডে মানে ৩০০।

এ ছাড়া পূর্ব গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা। ক্লাব হাউজের জন্য ৩০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের একটি টিকিটের জন্য ১০০০ টাকা খরচ করতে হবে প্রতি ম্যাচে।

শনি ও রবিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত