বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৭ এএম

বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল সিটি ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ ব্যাংক ৪ উইকেটে হারিয়েছে ঢাকা ব্যাংককে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান তোলে ঢাকা ব্যাংক। জবাবে ৩ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ ব্যাংক। ব্যাট হাতে ৭৯ রান করে জয়ের ভিত গড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের আসাদুজ্জামান টুটুল জেতেন ম্যাচসেরার পুরস্কার। অপর ম্যাচে রাজধানীর ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ইসলামী ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে এসসিবি। লো স্কোরিং ম্যাচে ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অপরাজিত ৩৬ রান করা আমান ম্যাচসেরা হন। এইচএসবিসি ৫ উইকেটে হারিয়েছে ব্রাক ব্যাংককে। ৮ উইকেট হারিয়ে ১৭১ রান করে ব্র্যাক ব্যাংক। জবাবে ওপেনার জাহান ও তিনে নামা আলিমের ফিফটিতে ১৭ বল হাতে রেখে জয় পায় এইচএসবিসি। প্রাইম ব্যাংক ১১ রানে হারিয়েছে এসবিএসি ব্যাংককে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত