মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৪ এএম

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৬ রোহিঙ্গাকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী জেটি ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৬ নারী ও ১০ জন পুরুষ।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালী গোরকঘাটা এলাকা থেকে ১৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কাছে সোপর্দ করা হয়। তিনি জানান, দালালচক্র রোহিঙ্গাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মহেশখালীতে নিয়ে আসছিল। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় একটি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত