আশুলিয়ায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রী লাইলি বেগম ও তার ছেলে লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার এসআই সামিউল হক জানান, বৃহস্পতিবার রাতে জয়নালকে পিটিয়ে হত্যা করে লিমন। পরে তাকে ও তার মা লাইলিকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।
