সমীরের সংগীত আয়োজনে শাহনাজ লিপির নতুন গান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:০০ পিএম

আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী শাহনাজ লিপির  কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘তুমি যখন’ শিরোনামে গানের নতুন একটি মিউজিক ভিডিও। গীতিকবি নাজমুল শামিম-এর কথায় ও এস কে সমীর এর সুর ও সংগীতায়োজনে গানটিতে ভিডিও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন আর মডেল হিসেবে আছেন আরবিন ও ঐশী।

কণ্ঠশিল্পী ড: সাহানাজ লিপি বলেন, ‘পেশায় আমি একজন চিকিৎসক হলেও সংগীত আমার নেশা। নেশা বলেই বাণিজ্যিক চাহিদা নেই বললেই চলে। উপরন্তু প্রবাসে থেকেও নিয়মিত সংগীত চর্চা করে যাচ্ছি প্রাণ উজাড় করে। সেই ধারাবাহিকতা থেকেই যেহেতু সময়টা এখন মিউজিক ভিডিওর তাই আমার একটি মৌলিক গান শ্রোতাদের মাঝে উপহার দিলাম। আশা করছি ভালো লাগবে।’

গানটি সম্পর্কে সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘পুরোনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের কে নিয়ে যেহেতু আমার একটা কাজের পরিকল্পনা সব সময় থাকে সেই উদ্দেশ্যে আমি চেষ্টা করেছি আমেরিকা প্রবাসী ডক্টর শাহনাজ লিপির কণ্ঠে আমার সুর ও সংগীতে সুন্দর একটি মৌলিক গান শ্রোতাদের উপহার দেওয়ার জন্য, আশা করছি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি প্রকাশিত হয়েছে এসএস মিউজিক ক্লাব এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।’

পারিবারিক সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা ডা: শাহনাজ আলম বাবার উৎসাহেই সংগীত চর্চায় জড়িত হন। মূলত তিনি একজন ক্ল্যাসিক্যাল সংগীত শিল্পী। আধুনিক গানেও নিখুঁত নিপুণতা।নিউইয়র্কে বাংলাদেশিদের যে কোন ছোটবড় আয়োজনে ডা: শাহনাজের সংগীত নিয়ে সরব উপস্থিতি যেন নিয়মিত বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত