কেমন চলছে ‘হৃদয় জুড়ে’?

আপডেট : ০১ মার্চ ২০২০, ০২:৫৮ পিএম

২৮ ফেব্রুয়ারি, শুক্রবার দেশের প্রায় ২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রফিক সিকদার পরিচালিত চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’। মুক্তির প্রথম দিন থেকে ছবিটি প্রশংসা পেয়েছে সমালোচক এবং দর্শকদের।

চলতি বছরের ৬ জানুয়ারি সেন্সর সনদ পায় চলচ্চিত্রটি।এরপর অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার, গান ও টিজার বেশ প্রশংসা কুড়িয়েছেন পরিচালক রফিক সিকদার এবং ‘হৃদয় জুড়ে’ সিনেমার অভিনয়শিল্পীরা।

রাজধানীর মধুমিতা হল ও চিত্রমহল দু’টি সিনেমা হলে, শুক্রবার ও শনিবার বিকেলের শো তে দেখা গেল দর্শকের বেশ ভিড়। পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি হল ভরা ছিল সাধারণ দর্শক। ‘হৃদয় জুড়ে’ প্রদর্শনী শেষে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে দর্শকদের। তারা অসাধারণ একটি গল্পে জন্য পরিচালককে ধন্যবাদ জানান। পাশাপাশি নায়ক নিরবের অভিনয়ের প্রশংসা করেন। এমন সু সংবাদ এসেছে সাড়া দেশজুড়ে।

ছবিটি নিয়ে পরিচালক রফিক সিকদার বলেন, ‘প্রথম দিনে দর্শকের যে সাড়া পাচ্ছি তাতে আমি মুগ্ধ। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক। যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন, তাদের অনুরোধ করব আপনার সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন। গঠনমূলক আলোচনা করুন যেখান থেকে আমরাও কিছু শিখতে পারব। পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি ‘হৃদয় জুড়ে’। আমার বিশ্বাস সিনেমাটি আপনাদের ভালো লাগবে।’

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ‘হৃদয় জুড়ে’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার অন্যতম নায়িকা প্রিয়াঙ্কা সরকার ও নিরব। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সুব্রত, যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছেন জাজ মাল্টিমিডিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত