রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ফের লিটন-ডাবলু

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৯:৩১ পিএম

রাজশাহী মহানগর আওয়ামী লীগের মূল নেতৃত্বে পরিবর্তন আসেনি। আবারো মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক পদে ডাবলু সরকার দায়িত্ব পেয়েছেন।

রবিবার রাজশাহীর মাদ্রাসা মাঠে নগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একই সঙ্গে তিনি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। এর আগে নতুন কমিটি ঘোষণার জন্য সম্মেলনে উপস্থিত কাউন্সিলরসহ নেতা–কর্মীদের অনুমোদন নেন ওবায়দুল কাদের।

বেলা সাড়ে ১১টার দিকে পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত